চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

96

নোয়াখালীর চাটখিলে ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে চাটখিল কামিল মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেটের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হয়।

মিছিল শেষে চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজের সঞ্চালনায় ও উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামাতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ্, চাটখিল পৌরসভা জামাতের আমির মাওলানা আক্তার হোসেন, চাটখিল উপজেলা নায়েবে আমির মাওলানা ওমর ফারুক এবং মাওলানা রাকিব উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘জামায়াতের এবারের জাতীয় সমাবেশ হবে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এই সমাবেশের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলন বেগবান হবে। সুষ্ঠু নির্বাচন, তার আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন অনুষ্ঠান ও তার আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে এই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সবাইকে জাতীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

Comments are closed.