চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফিরোজা বেগম ও তার দুই সন্তানের করোনা ধরা পড়েনি
চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার দুই সন্তানের করোনা পরীক্ষার ফলাফলে করোনা ভাইরাস ধরা পড়েনি। আজ দুপুরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ফলাফল এসে পৌঁছে।
উল্লেখ্য যে, গত ১৮ তারিখ শনিবার রাতে নিজ বাড়িতে ফিরোজা বেগম করোনার উপসর্গ সন্দেহ নিয়ে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে সর্দি-জ্বর ও ডায়াবেটিসে ভুগছিলেন। পরবর্তিতে মৃত ফিরোজা ও তার দুই সন্তানের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পাঠানো হয়।
