চাটখিলে ৩ বাসের অর্থদন্ড, অতিরিক্ত ভাড়া ফেরত দেয়ার নির্দেশ
ঈদের ৬ দিন পরও চাটখিল-ঢাকা মহাসড়কে যাত্রীদের নিকট থেকে ৩৫০ টাকার স্থলে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে চাটখিল-ঢাকা মহাসড়কে চলাচলকারী আল-বারাকা পরিবহন, হিমালয় পরিবহন ও হিমাচল পরিবহনে ৩৫০ টাকার স্থলে ৫০০ টাকা করে আদায় করা হয়।
খবর পেয়ে সকাল ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শান্তনু কুমার দাস চাটখিল, দশঘরিয়া ও হালিমা দিঘীর পাড় বাস কাউন্টারে অভিযান চালান। এ সময় টিকেট কাউন্টারের লোকজন অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করেন। ত্যাক্ষনিকভাবে যাত্রীদের নিকট থেকে আদায়কৃত অতিরিক্ত ১৫০ টাকা করে ফেরত দেয়া হয়। এ সময় উপস্থিত যাত্রীরা ভ্রাম্যমান আদালতের প্রশংসা করেন।
