চাটখিলে সেলিম নামের এক ব্যক্তিকে হত্যার চেষ্টা
প্রশাসন জানিয়েছেন শীঘ্রই আসামীদের গ্রেপ্তার করা হবে
নোয়াখালীর চাটখিল উপজেলায় পূর্বের জায়গা-জমির জের ধরে সেলিম নামক এক ব্যক্তিকে হত্যার চেষ্টা করে আবুল খায়ের আকুল নামের এক বখাটে। গত মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে এই ঘটনাটি ঘটে চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ড হাজি বাড়ির সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়ের আকুল তার চাচা সেলিমকে প্রথমে চোখে মরিচ মেখে তার উপর ক্ষুর চালায়। এতে সেলিম নামক ঐ ব্যক্তি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর স্থানীয় জনগণ এই ঘটনাটি দেখে দৌড়ে আসলে আকুল পালিয়ে যায়। পরে সেখানে থাকা লোকজন সেলিমকে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে আসে। তার শাররিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি প্রদান করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ড বেড নং-১৯ এ চিকিৎসাধীন আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলে, অভিযুক্ত আকুল মাদক কেনা-বেচার সাথে জড়িত এবং সে বিভিন্ন চুরি ও সন্ত্রাসী কার্যক্রম করে থাকে।
সেলিমের স্ত্রী বাদী হয়ে চাটখিল থানায় ৫ জনকে আসামী করে একটি অভিযোগ পত্র দেন। অভিযুক্তরা হলো হাজী বাড়ির আবুল খায়ের আকুল (২৪), আনোয়ার হোসেন (২৫), মোজ্জামেল হোসেন টিপু (৩০), মোহাম্মদ ইসমাইল হোসেন (১৮), মোহাম্মদ ইব্রাহিম (১৮)। সেলিমের স্ত্রীর প্রশাসনের কাছে দাবি, অতিসত্তর তার স্বামীর হত্যার চেষ্টা কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আলোকিত চাটখিল পত্রিকাকে জানান, ঘটনাটি নিয়ে ভুক্তভোগী পরিবার মামলা করছেন। শীঘ্রই আসামীদের গ্রেপ্তার করা হবে।
