চাটখিলে লয়েড স্কলার ইংলিশ মিডিয়াম স্কুলের পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান

0 112

মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর চাটখিলের প্রানকেন্দ্রে অবস্থিত লয়েড স্কলার ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। স্কুলের খেলার মাঠে আয়োজিত স্কুলের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ হোসেন পিন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা গোলাম মোস্তফা সেলিম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন,ওয়ান ব্যাংক ম্যানেজার ইকবাল হাসান।
স্কুলের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ হোসেন পিন্টু বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।
তোমরা আজ যে পুরস্কার পেলে তা শুধুই পুরস্কার নয়, এই পুরস্কার হচ্ছে তোমাদের এগিয়ে চলার গান, সাফল্যের গান। সাফল্য না থাকলে পুরস্কার অর্থবহ হয় না।’
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ নাগরিকদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান যেন তারা ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে ভূমিকা রাখতে পারে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া শিখে শুধু সার্টিফিকেট অর্জন না করে আদর্শ মানুষ হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে এডভোকেট মোহাম্মদ হোসেন পিন্টু ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ কারী বিভিন্ন স্কুলের ১১ জন ছাত্র-ছাত্রী সাধারন বৃত্তি ও ১ জনকে ট্যলেন্টপুল বৃত্তি পাওয়ায় ক্রেস্ট, সনদপত্র ও নগদ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক তৌহিদুল আনোয়ার ও ভাইস প্রিন্সিপল মারজাহান আক্তার এবং শিক্ষক নাজিম উদ্দীন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।