চাটখিলে রিকশা চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

0 240

নোয়াখালীর চাটখিলে রিকশা চালক আবদুস সাত্তারের (৩৫) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর সড়কের উপর তার মৃতদেহ রিকশার পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে জানায়। পুলিশ এসে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। তার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে চুরিকাঘাতের চিহ্ন দেখা যায়।

প্রাথমিকভাবে জানা যায়, আবদুুস সাত্তারের বাড়ি নোয়াখালী সদর উপজেলার আন্ডারচরে। তিনি চাটখিলে ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পথচারীদের ধারণা, মাদকসেবীরা হয়তো তার কাছ থেকে টাকা চেয়েছেন। দিতে অস্বীকৃতি জানালে চুরিকাঘাতে তাকে খুন করা হয়।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চাইলে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আলোকিত চাটখিল পত্রিকাকে জানান, কি কারণে খুন হয়েছে তার তদন্ত চলছে, তদন্তের পর বলতে পারব।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।