চাটখিলে রাতের আঁধারে অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কামালপুর উচ্চবিদ্যালয়ের ২০১৫ ব্যাচের উদ্যোগ

0 653

করোনাভাইরাসের কারণে সমস্যায় পড়া চাটখিল উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কামালপুর মো. হাশেম উচ্চবিদ্যালয়ের ২০১৫ সালে মাধ্যমিক পাশ করা একদল শিক্ষার্থী মোহাম্মদপুর ইউনিয়নের ৫টি গ্রামের অর্ধশত অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের ঘরে রাতের আঁধারে ১০ দিনের খাবার পৌঁছে দিয়েছে।

বৃহস্পতিবার রাতে জষোড়া, শোল্যা, বাবুপুর, বানসা ও রেজ্জাকপুর গ্রামে অতি গোপনে ওই সকল পরিবারে খাবার সামগ্রীর প‍্যাকেট পৌঁছে দেওয়া হয়। প্রতি প্যাকেটে চাল ১০ কেজি, আলু ৫ কেজি, মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, পেঁয়াজ ২ কেজি, রসুন ১ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, মরিচের গুড়া, কাপড় কাচার সাবান ৪টি ও লাক্স সাবান একটিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছিল।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইকবাল হোসেন, নাহিদ, রিপা, আমজাদ, রিমন, নাঈম, তুহিনসহ অন্যান্যরা জানান, করোনাভাইরাসের কারণে এলাকায় চোখের সামনে অনেক লোক কষ্টে দিনাতিপাত করছেন। তাই নিজেদের বিবেকের তাড়নায় জমানো টাকা দিয়ে সাধারণ মানুষের পাশে দাড়ানোর চিন্তা থেকে আমরা অর্ধশত দুস্থ পরিবারের মাঝে খাবার পৌঁছে দিয়েছি। আগামীতে আরও বেশি পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা অব্যহত থাকবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।