চাটখিলে মূল সড়কের পাশে ময়লার স্তুপ: রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ

0 223

চাটখিল পৌরসদর চাটখিল বাজার থেকে মাত্র ৫০০ গজ দূরে মনগাজী ব্যপারী বাড়ির সংলগ্ন এলাকায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে ময়লার পঁচা দুর্গন্ধে নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। এমনকি এ এলাকা দিয়ে প্রতিদিন চলাচলরত হাজার হাজার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছাড়াও এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এমনকি নাকে রুমাল দিয়েও তারা দুর্গন্ধ থেকে রেহায় পান না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেন।

জানা যায়, চাটখিল পৌর সদরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এটি । এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই রয়েছে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস স্কুল, মাদ্রাসা। বিভিন্ন পেশাজীবীরা নিজেদের পেশার কাজে এ সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু অযাচিতভাবে সেখান দিয়ে যাওয়া রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তুপ স্থায়ী ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে যে কাউকেই নাকে রুমাল দিতে হয়। তারা অবিলম্বে দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে আলোকিত চাটখিল পত্রিকার পক্ষ থেকে পৌর মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী’র মুঠোফোনে বার-বার ফোন করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।