চাটখিলে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ
ফ্রান্সে মহানবী হয়রত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে চাটখিলে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ আছর চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে চাটখিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মুফতি খোরশেদ আলম তালহা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা কমিটির সদস্য মুফতি আছেম।
আরো বক্তব্য রাখেন সামছুল ইসলাম এবং ফখরুল ইসলাম।
মুফতি খোরশেদ আলম বলেন, ‘হযরত মুহাম্মদ (স.) আমাদের কলিজা। ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের কলিজায় আঘাত দিয়েছে। বিশ্বে সকল মুসলমানদের মতো আমাদের দেশের মুসলমানদের আহ্বান করছি তারা যেন ফ্রান্সের সকল ধরণের পণ্য বর্জন করে।’