চাটখিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা অর্থদণ্ড!

0 217

নোয়াখালী চাটখিলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত ৫ জানুয়ারি বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার চাটখিল এলাকায় অভিযান পরিচালনা করেন, এতে বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা বিরোধী কার্য পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোহাম্মদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং নিউ আল-আমিন বেকারিকে ১০ হাজার টাকাসহ দুইটি প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক এখতিয়ারে ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

এ অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া। অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং চাটখিল মডেল থানা পুলিশের একটি টিম।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।