চাটখিলে বিনা মূল্যে বই বিতরণ উৎসব

0 130

নতুন বছরের প্রথম দিনে আজ বুধবার সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব। তারই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। সেখানে শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে চলছে এই বই উৎসব।
বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা নির্বাহি কর্মকর্তা দিদারুল আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রোজি শাহিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসাইন সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।