চাটখিলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোয়াখালীর চাটখিল উপজেলা এবং পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব ও অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি চাটখিল পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে মাদ্রাসা মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক মোঃ সামছুল আরেফিন শামীম, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, আনিস আহাম্মেদ হানিফ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো: জহির উদ্দিন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ ঊন নবী বাবু প্রমুখ।
সন্ত্রাস, চাঁদাবাজী ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চাটখিল উপজেলা, পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এবং সোনাইমুড়ী উপজেলা, পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ মিছিল সফল করায় দলের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
Comments are closed.