চাটখিলে বাড়ির মালিকের মার্চ মাসের বাড়ি ভাড়ায় ছাড়
মমতা শপিং সেন্টারের মালিক এইচ এম ফারুক ভবন ও অন্যান্য দোকানে ভাড়াটিয়াদের জন্য মার্চ মাসের বাড়ি ভাড়ায় ৫০% ছাড় ঘোষণা করেছেন।
আলাপকালে তিনি জানান, ‘বর্তমানে সারা পৃথিবীর ন্যায় আমাদের দেশেও মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে লক ডাউন চলছে। সারা দেশের ন্যায় চাটখিলে সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভাড়াটিয়া ভাড়া দিবে কোথা থেকে? আমি বিষয়টি নিয়ে পারিবারিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ভাড়ায় ছাড় প্রদান করবো।’
এ বিষয়ে মমতা শপিং সেন্টারের নিচতলার ভাড়াটিয়া মেজবান হোটেলের পরিচালক মাহবুবের সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি জানান, আমাদের ভবন মালিক সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থেকেছেন। আল্লাহ্ তাকে সবসময় সুস্থতা দান করুক।
