চাটখিলে বাবুপুর হাফিজিয়া ও এতিমখানা মাদরাসা জামে মসজিদের উদ্বোধন
গভীর শ্রদ্ধার সাথে বিশিষ্টজনদের স্মরণ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাবুপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় পূর্ণনির্মিত জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে মসজিদটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও কেডিএস গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মাদ্রাসা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল চৌধুরী, ইউপি সদস্য হারুনুর রশিদ, হাফেজ ওমর ফারুক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এরকম একটি সামাজিক কাজে সম্পৃক্ত হতে পেরে আমি সত্যিই অভিভূত। তিনি মসজিদ কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করেন।
দেলোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে শামছুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশের সিনিয়র এএসপি ফখরুল ইসলাম, চাটখিল প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, শফিক উল্লাহ, মাষ্টার জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম, ছিদ্দিক উল্লাহ, আবুল খায়ের, ইয়াছিন পাটোয়ারী বাচ্চু, আব্দুস সাত্তার, মাষ্টার সরোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাগণ অত্র মসজিদ ও মাদরাসার উন্নয়নে অবদান রাখার জন্য মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি সাবেক পুলিশের ডিআইজি গোলাম কিবরিয়া, মরহুম মৌলভী আব্দুল কাদের, মরহুম আব্দুল লতিফ, মরহুম ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, মরহুম মৌলভী মোস্তফা কামালের নাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।