চাটখিলে বসুন্ধরা কিং ব্র্যান্ড সিমেন্টের রাজ সভা অনুষ্ঠিত
বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে চাটখিল একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সোমবার সন্ধ্যায় স্থানীয় নির্মাণ শ্রমিকদের নিয়ে এক রাজসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কিং ব্র্যান্ড সিমেন্ট চাটখিল জোনের পরিচালক মো. আবদুর রহমানের সভাপতিত্বে ও এএইচএম সাফায়েত সিদ্দিকির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা প্রকৌশলী মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রকৌশলী মোস্তাসিম বিল্লাহ। এতে বক্তব্য রাখেন নির্বাহী এক্সিকিউটিভ ইভেন্ট এন্ড এক্টিভিশন মো. কাঞ্চন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিং ব্র্যান্ড সিমেন্টের বিভাগীয় ব্যবস্থাপক (বিক্রয়-বিপনন) মাসুদুর রহমান খাঁন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুখদেব হাওলাদার।
রাজ সভায় চাটখিল-সোনাইমুড়ী উপজেলার প্রায় ১০০ নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন। এ উপলক্ষ্যে নির্মাণ শ্রমিকদের ফ্রি স্বাস্থ্য সেবা দেওয়া হয়। সভায় উপস্থিত শ্রমিকদের মাঝে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান সম্পর্কে ধারণা প্রদান করা হয়। রাত ৯টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে নৈশভোজ পরিবেশন করা হয়।
