চাটখিলে নারীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা শরীফ আটক
আগেরও ধর্ষণ মামলাসহ ৭-৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ
চাটখিল নোয়াখলা গ্রামের প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুর রহমান শরীফকে আটক করেছে চাটখিল থানা পুলিশ।
মজিবুর রহমান শরীফ উপজেলার নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের খোকার ছেলে।
প্রায় দু’বছর আগে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণ করে আলোচিত হন এই শরীফ।
বুধবার দুপুরে ভিকটিম বাদি হয়ে চাটখিল থানায় মামলা করলে পুলিশ তাকে স্থানীয় ইয়াছিন হাজির বাজার থেকে আটক করা হয়।
ধর্ষনের শিকার নারী জানান, বুধবার ভোর ৫টার দিকে শরীফ তার ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার ৬ বছরের শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে এবং বিবস্ত্র ছবি তুলে শরীফ। শরীফের বিরুদ্ধে এর আগেও কয়েকটি ধর্ষণ মামলাসহ ৭-৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন চাটখিল থানার তদন্ত কর্মকর্তা দুলাল মিয়া।
Share Button