চাটখিলে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা যুবককে কোয়ারাইন্টানে পাঠালো প্রশাসন
নারায়ণগঞ্জ শহর থেকে রাতে পালিয়ে এসেছেন চাটখিলের যুবক মো. বেল্লাল হোসেন (২৭)।
বর্তমানে সারা পৃথিবীর মত বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশের কয়েকটি জেলা লকডাউন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা এই লকডাউনের আওতায় রয়েছে। নারায়ণগঞ্জ জেলা থেকে আসা যুবক বেল্লাল হোসেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের বাসিন্দা। আজ শনিবার দুপুরে সে গ্রামে আসায় বাড়ি ও আশ পাশের লোকজন ওয়ার্ড মেম্বারকে অবহিত করেন। মেম্বার গ্রাম পুলিশকে নিয়ে পালিয়ে আসা বেল্লালের বাড়িতে পাঠালে তাকে দেখতে পান। পরে স্থানীয় চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার আবু হানিফ রিপনের সহযোগিতায় বেল্লালকে চাটখিল উপজেলার প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টেনে পাঠানো হয়েছে। উপস্থিত ছিলেন চাটখিল থানা পুলিশের এসআই মো. ওয়াদুদ। পুলিশের এসআই উপজেলা কমিউনিটি ক্লিনিকের ডা. রাজুকে বিষয়টি অবহিত করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুল্যান্সে করে বেল্লালকে চাটখিল পি জি সরকারি স্কুলের কোয়ারাইন্টেনে পাঠিয়ে দেন।
