চাটখিলে ধর্ষণ মামলার আসামী শরীফের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

0 180

ধর্ষণ ও অস্ত্র মামলায় পুলিশের হাতে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের বহিস্কৃত যুবলীগ সভাপতি মজিবুর রহমান শরীফের সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার সকাল ১১টায় চাটখিল উপজেলার মেইন রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘন্টা পর্যন্ত এই মানববন্ধনে কিশোর যুবক থেকে বৃদ্ধরা অংশগ্রহণ করে শরীফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় বক্তব্য দেন নির্যাতিতা নারীর মাতা। তিনি তার বক্তব্যে শরীফকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান। এসময় তার আবেগময়ী কথায় উপস্থিত অনেকের চোখে পানি ছলছল করে ওঠে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ছাত্রনেতা রাজিব হোসেন রাজু, কাউন্সিলর প্রার্থী এইচ এম ফারুক, নুর উদ্দিন উজ্জ্বল, সাইদ মোহাম্মদ তুষার,‌ ফজলে রাব্বী যুবরাজ প্রমুখ।

বক্তারা শরীফের পাশাপাশি তার গডফাদারদের আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।