চাটখিলে তাবলীগ জামাত থেকে ফেরা ১৯ জনকে আটক করে কোরারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ

0 323

নোয়াখালীর চাটখিল উপজেলার হালিমা দিঘীর পাড় থেকে পিকআপে চড়ে তাবলীগ জামাত থেকে ফেরা ১৯ জনকে আটক করেছে পুলিশ।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে শেরপুর জেলা থেকে তাবলীগ জামাতের চিল্লা শেষে চাটখিলে পিকআপ ভ্যানে করে প্রবেশের পথে উপজেলার হালিমা দিঘীর পাড় নামক স্থান থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদেরকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নমুনা সংগ্রহ করে চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

তাদের প্রত্যকের বাড়ি চাটখিল উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানান তারা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।