চাটখিলে জেঠার ধর্ষণের শিকার ১২ বছরের প্রতিবন্ধী ভাতিজী!
চাটখিলের বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামে ৩য় শ্রেণিতে পড়ুয়া ভাতিজিকে ধর্ষনের অভিযোগ উঠেছে মধ্যপ্রাচ্যে প্রবাসী ৬০ বছর বয়সী জেঠা মোঃ সেলিমের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার রাতে চাটখিল থানায় ভিকটিমের বাবা মাসুদ লিখিত অভিযোগ করলে পুলিশ তাৎক্ষনিক ঘটনায় অভিযুক্ত মোঃ সেলিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে আজ বৃহস্পতিবার সকালে তাকে কোটে চালান করে।
ভিকটিমের বাবার সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত সেলিম তার আপন জেঠাতো ভাই। গত রোববার দুপুরে ভিকটিমকে বাড়িতে একলা পেয়ে সেলিম ধর্ষন করার সময় বাড়ির অন্যান্যরা দেখে পেলে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে তোলপাড় সৃষ্টি হয় কিন্তু ভিকটিমের বাবা স্থানীয় কতিপয় প্রভাবশালী মহলের চাপে মামলা করতে ভয়পান।
বুধবার সন্ধ্যায় প্রিয় নোয়াখালী ও নোয়াখালীর বার্তার একটি টিম ঘটনার অনুসন্ধানে বের হলে ঘটনার সত্যতা পান এবং ভিকটিমের বাবা মামলা করতে উদ্ধত হন।
প্রসঙ্গ যে, মোঃ সেলিমের স্ত্রী , দুই বিবাহিত কন্যা ও কলেজ পড়ুয়া ছেলে থাকার পরও তার এই হীন কাজের জন্যে স্থানীয়দের মধ্য নিন্দার ঝড় ওঠে এবং তারা তার উপযুক্ত বিচার প্রত্যাশা করেন।
