চাটখিলে জমি সংক্রান্ত বিরোধে যুবককে তুলে নিয়ে পায়ের রগ কর্তন

0 1,404

চাটখিলে জমি সংক্রান্ত বিরোধে জেঠাতো ভাই মনজুকে (৩০) তুলে নিয়ে পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে আপন চাচাতো ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়নপুর গ্রামে শনিবার সন্ধ্যায়।

স্থানীয় ইউপি মেম্বার কামাল হোসেন ও স্থানীয়ভাবে জানা যায়, শনিবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মনজুকে তার চাচাত দুই ভাই মামুন ও মাহফুজ বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে তার পায়ের রগ কেটে চোখ বাঁধা অবস্থায় ফের তার বাড়ির সামনে রেখে যায়। সে সময়ে তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তার অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এদিকে পারিবারিকভাবে জানা যায়, তার অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি তিনি শুনেছেন তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।