চাটখিলে চেয়ারম্যানের বাড়ির সামনে পাওয়া গেছে নবজাতক!

0 215

চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে একটি নবজাতক কন্যা শিশু কুড়িয়ে পাওয়া গেছে।

গতকাল রাত ৯টার দিকে স্থানীয়রা উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মাহমুদ তরুণের বাড়ি সংলগ্ন রাস্তায় পাশে পড়ে থাকা শিশুটির কান্নার আওয়াজ শুনে এগিয়ে আসেন এবং নবজাতকের বিষয়ে চেয়ারম্যান সৈয়দ মাহমুদ তরুণকে অবহিত করলে চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নবজাতকটির শারিরীক অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎস্যা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে নোয়াখালী সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।