চাটখিলে গৃহবধূ খুনের প্রধান আসামি ভাসুর শাহজাহান গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিল উপজেলার উত্তর রামনারায়নপুরে ছোট ভাইয়ের স্ত্রী মরিয়ম আক্তার মনিকে কুপিয়ে হত্যার প্রধান আসামী ভাসুর শাহজাহান সাজুকে আটক করেছে পুলিশ।
আজ দুপুর নোয়াখালী শহরের সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ্য যে, গতকাল উত্তর রামনারায়নপুর গ্রামের আলী আজম বেচুর পূত্র শাহজাহান সাজুর সাথে তার ছোট ভাই প্রবাসী পেয়ার হোসেনেরর স্ত্রী এক সন্তানের জননী মরিয়ম আক্তার মনির (৩২) সাথে পারিবারিক কলহ থেকে ঝগড়া বেধে যায়। এক পর্যায়ে সাজু দা দিয়ে মরিয়মকে উপর্যুপরী কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় পরে তার অবস্থার অবনতি ঘটলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।