চাটখিলে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা

0 155

করোনার সময়ে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধান কেটে এবং মাড়াই ব্যবস্থায় সহযোগিতায় নেমেছে চাটখিল উপজেলায় ছাত্রলীগ। এ কাজে তাদের পাশাপাশি যুবলীগের নেতা-কর্মীরাও কাজ করছে বলে জানা গেছে।

নোয়াখলা ইউনিয়ন ছাত্রলীগ পশ্চিম অংশের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাকিল, রামনারায়নপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানা, চাটখিল মাহবুব সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাদল প্রমুখ নেতাদের ধান ক্ষেতে নেমে অন্যান্য নেতা-কর্মীদের নিয়ে ধান কাটাসহ নানা কাজে কৃষকদের সহযোগিতা করতে।

উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী শামিম হোসেন রনি জানান, আজ তারা নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কৃষক আবদুর রহমানের ২৭ শতাংশ জমির কাজ করেছেন।

সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান সাজু, তাদের উত্তর সুরীদের কাজে ভীষণ খুশি হয়ে বলেন, সত্যিই তারা প্রশংসনীয় কাজ করেছে এবং এটা অব্যাহত রাখতে হবে।

ছাত্রলীগ নেতারা বলছেন, স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিমের নির্দেশ মোতাবেক তারা কৃষকের এই দুর্দিনে পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।