চাটখিলে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ দিলেন মাহবুব উদ্দিন খোকন

0 167

করোনাভাইরাসের কারণে দেশজুড়ে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত চাটখিল উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (ত্রাণ) দিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এর পক্ষে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফের তত্ত্বাবধানে সামাজিক দূরত্ববজায় রেখে বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী (ত্রাণ) করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।

চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন জানান, করোনা ভাইরাসের কারণে মানুষ অবরুদ্ধ। যার কারণে অসহায় গ‌রিব মানুষরা কাজ কর‌তে পারছে না তাদের সাহায‌্য করার জন‌্য বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনের পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা ইতোমধ্যে চাটখিলের বিভিন্ন ইউনিয়ন বা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেছি, আমাদের এই ত্রাণ বিতরণের কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।