চাটখিলে করোনাভাইরাস সন্দেহে চারজনের পাঠানো নমুনা প্রাথমিক পর্যায়ে নেগেটিভ

0 278

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে চারজন ব্যক্তির নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠিয়েছেন তা নেগেটিভ এসেছে বলে জানা যায়।

এ বিষয়ে আলোকিত চাটখিল পত্রিকা থেকে মুঠোফোনে জানতে চাইলে এমওডিসি (মেডিকেল অফিসার ডিজিট কন্ট্রোল) ডা. তাহমীদ হোসেন জানান, প্রাথমিক পর্যায়ের রিপোর্ট আমাদের জানানো হলো, তাদের নমুনা নগেটিভ এসেছে। তবে আবার এক সপ্তাহ পরে আরেকটি টেস্ট করা হবে তখন আমরা বলতে পারব, নমুনা সংগ্রহকারীরা সম্পূর্ণ করোনা মুক্ত কিনা?

এই কর্মকর্তা আরো জানান, প্রতিদিন ৫টি করে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠাতে হয়। আজও তা ব্যতিক্রম হয়নি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।