চাটখিলে একমাসে ইতালি থেকে আসছেন শতাধিক প্রবাসী !

0 267

সম্প্রতি করোনাভাইরাস আতঙ্ক ও ইতালিতে গ্রীষ্মকালীন ছুটি। এই দুটি কারণে ইতালি থেকে অনেক বাংলাদেশি দেশে এসেছে। গত একমাসে চাটখিল উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পরিবার ও এককভাবে প্রায় শতাধিক ইতালিয়ান প্রবাসী আসছে বলে খবর পাওয়া যায়। তবে সর্বশেষ ১৪২ যাত্রী নিয়ে ইতালি থেকে আসা বিমানটিতে এক পরিবারের চারজনসহ মোট ৬ জন সম্পর্কে জানা গেলেও অন্যদের বিষয়ে নিশ্চিত নয়। ইতালি থেকে আসা প্রবাসীদের কারো মধ্যেই করোনাভাইরাস এর কোন প্রকার লক্ষণ দেখা যায়নি। এদিকে ইতালি থেকে ফেরত একজনের সাথে আলাপ করে জানা গেল, ইতালিতে প্রায় ৫৮ শতাংশ মানুষ রয়েছে যাদের বয়স ৬৫ থেকে ৯০ বছর, সেই সংখ্যায় ইতালিতে বেশি করোনাভাইরাসে লোক মারা যাচ্ছে বলে তিনি জানান। এদিকে বিদেশ ফেরত অনেকেই ১৪ দিনের জন্য সরকারি বিধি মোতাবেক চলাফেরা করছেন বলে তিনি জানান। এখন পর্যন্ত চাটখিল উপজেলায় করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।