চাটখিলে একজনের করোনা উপসর্গে ৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

0 765

একজনের করোনা উপসর্গ থাকায় চাটখিলের কুলশ্রী গ্রামের ৬ জন ও তাদের প্রাইভেটকারের ড্রাইভারসহ ৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, কুলশ্রী গ্রামের এক পরিবার ঢাকা থেকে চাটখিল আসার পথে চাটখিল ও সোনাইমুড়ী সীমান্তবর্তী পুলিশ চেকপোস্টে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে পরিবারটি ঢাকা থেকে এসেছে। চাটখিল থানা পুলিশ পুরো পরিবারকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।ডাক্তার পরীক্ষা শেষে একজনের শরীরে করোনা উপসর্গ থাকায় পুরো পরিবার ও তাদের বহনকারী প্রাইভেটকারের ড্রাইভারকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠান। আগামীকাল মঙ্গলবার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম পাঠানো হবে।

Share Button

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।