চাটখিলে আবাসিক হোটেলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণচেষ্টা

0 535

নোয়াখালীর চাটখিলে আবাসিক হোটেলে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত মো. জাভেদ ওই উপজেলার পাঁচগাঁও ইউপির পানিজা পাড়ার বাসিন্দা।

শ্লীলতাহানীর অভিযোগে জাবেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে চাটখিল বাজারের ফারহান আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় মামলা করেন ভুক্তভোগী তরুণী।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগে, তাকে ফারহান আবাসিক হোটেলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন জাভেদ। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।