চাটখিলে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর ভস্মীভূত, ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

0 742

চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের ওমর আলী কয়াল বাড়িতে বুধবার দিবাগত রাত দেড়টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি অটোরিকশা, ৩টি ঘর সম্পূর্ণ এবং দুটি ঘর আংশিক পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি দাবি করেন।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে ঐ বাড়ির মিজানের ভগ্নিপতি মহিন উদ্দিন, আবদুল বারেকের ঘরে আগুন জ্বলছে দেখে চিৎকার দিলে এলাকার সবাই এসে আগুন নিভানোর চেষ্টা করে। এসময় আগুন পাশের জবেদ উল্যা, বাবুল, রকি,জাহাঙ্গীরের ঘরে ছড়িয়ে পড়ে।

চাটখিল ফায়ার সার্ভিস খবর পেয়ে রাত আড়াইটার সময় ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।