অবশেষে চাটখিলের মোটরসাইকেলে আহত জুই মারা গেছে

সাংবাদিকতার ইচ্ছাটি আর পূরণ হলো না

0 148

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এর আগে শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিজয় স্মরণীতে রাইড শেয়ারিং অ্যাপভিত্তিক প্রতিষ্ঠান ‘উবার’ এর মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন জুঁই।

জুঁই নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের আবুল কালামের মেয়ে। পরিবারের সঙ্গে মিরপুর পূর্ব কাজীপাড়া ৫০৩ নম্বর বাসায় থাকতেন। দুই বোনের মধ্যে জুঁই ছোট।

নিহতের ভগ্নিপতি মো. মাসুদ  জানান, ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে পড়তেন জুঁই। পাশাপাশি ফার্মগেটে একটি কোচিং সেন্টারে পড়াতেন। শনিবার সকালে বাসা থেকে উবারের মোটরসাইকেলে করে ফার্মগেট যাচ্ছিলেন।পথে বিজয় স্মরণিতে মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। পরে উবার চালকই তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, সোমবার সকাল ৬টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান  জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তার ভবিষ্যত ইচ্ছা ছিল সাংবাদিকতা করার। সেটার অপূর্ণতা পৃথিবী ছাড়তে হল জুঁইকে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।