চাটখিলের আবদুল্লাহর পাশে দাঁড়াতে সাহায্যের আবেদন

একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন

0 382

নাম তার মোহাম্মদ আবদুল্লাহ। আর পরিচিতরা সবাই ডাকে ‘আবদুল’ বলে। সকাল হলেই পত্রিকা নিয়ে ছুটেন চাটখিলের পত্রিকাপ্রেমীদের দ্বারে-দ্বারে। কখনো খেয়ে আবার কখনো না খেয়ে চলে অবিরাম ছুটে চলা। মাস শেষে যা পান তা দিয়ে কোন রকমে জীবিকা নির্বাহ করেন। একসময় চাটখিলের সাংস্কৃতিক মঞ্চে ছিল সরব উপস্থিতি। কখনো নায়ক, কখনো গায়ক, আবার কখনো শক্তিমান অভিনেতা ছিলেন তিনি। জীবন যুদ্ধে সময়ের পরিক্রমায় পত্রিকা বিক্রি করে যখন আবদুল্লাহকে অন্নের জোগান করতে হচ্ছে এমন সময় শারীরিক নানা সমস্যা দেখা দেয় তার। চিকিৎসকরা জানালেন তার চিকিৎসায় দরকার হবে ৫০ হাজার টাকা। কিন্তু ছোট কালে মা হারানো অন্যের দয়াতে বড় হওয়া আবদুল্লাহ-র কাছে যে ৫০ হাজার টাকা মানে অনেক বড় কিছু।
তাই তার সু-চিকিৎসার জন্য এলাকার জনগণ ও বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা : মোহাম্মদ আবদুল্লাহ, বিকাশ নং-০১৭২৭৪৫৫৫৯৬।
এছাড়া আলোকিত চাটখিল পরিবারের সহযোগিতা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন : ০১৮১৩-১৭৩৭৯১ নম্বরে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।