ঘরের ভেতর পাওয়া গেল সাথীর ঝুলন্ত লাশ

0 361

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে সাজেদা আক্তার সাথী (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চরমজিদ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাজেদা আক্তার সাথী ওই গ্রামের সিরাজ মাওলার স্ত্রী ও আলা উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে একই গ্রামের সিরাজ মাওলার সাথে সাথীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোন সন্তান হয়নি। এ নিয়ে পারিবারিকভাবে ঝামেলা ছিলো তাদের। গতকয়েকদিন আগে বাবার বাড়ীতে বেড়াতে যায় সাথী। আজ (বুধবার) সকালে ডাক্তার দেখানোর জন্য শশুর বাড়ীতে আসে সে। কিন্তু দুপুরে পরিবারের লোকজন তাদের ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় সাথীর লাশ দেখতে পায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় সাথীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।