গাছ লাগিয়ে পুরস্কার হিসেবে ল্যাপটপ জিতে নিন

0 172

এবার গাছ লাগিয়ে পুরস্কার হিসেবে ল্যাপটপ জিততে পারেন আপনিও। ‘শপিং ফাইন্যান্স’ আয়োজন করেছে গাছ লাগানোর ব্যতিক্রমী এই প্রতিযোগিতার ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আপনার নিজ আঙ্গিনায় বা বসতবাড়ি, অফিসসহ যে স্থানে গাছ লাগাবেন সে স্থানের পূর্বের এবং গাছ লাগানোর পরের ছবি আপনার ফেসবুকে পোস্ট দিতে হবে। গাছের নাম, ধরণ ও সংখ্যা উল্লেখ করে তার ছবি তুলে তা আয়োজকদের মেইলে পাঠালে সেখান থেকে পরিদর্শক দল এসে পরিদর্শন করার পর তাদের ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ গাছ লাগানো ব্যক্তি পাবেন একটি ল্যাপটপ। এভাবে ২য় ও ৩য় সহ মোট ৫০ জনকে পুরস্কৃত করা হবে। ‘শপিং ফাইন্যান্স’ ট্রি প্ল্যানটেশন এর সিনিয়র অফিসার তারেক মাহমুদ মৃধা বলেন ‘চলতি বছরে আমাজন বনে আগুন লাগার পর থেকে আমরা এই ধরণের একটি পরিকল্পনা করছিলাম। মোটামুটি সাড়া পেলে প্রতি মাসে আমরা এমন আয়োজন অব্যাহত রাখবো।’

তাহলে আর দেরী কেনো? আপনি ও অংশগ্রহণ করুন। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ সময় ২৫ নভেম্বর।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন: https://shoppingfinance.com.bd/plant-tree-win-prize/

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।