খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব এর ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান ২৪ অক্টোবর
আগামী ২৪ অক্টোবর ২০১৯ রোজ বৃহস্পতিবার বিকেল ৩টায় খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানটি চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ৩৫০০ এর মত। ৪ বছরে এ পর্যন্ত রক্ত ডোনেশান ১৩৬৫ ব্যাগ।
খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব প্রায় বিশ হাজার লোকের রক্তের গ্রুপ নির্নয় করেছে বিনামূল্যে। বিশেষ করে খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২৫০০ ছাত্র-ছাত্রী ও আব্দুল ওয়াহাব ডিগ্রী কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে গ্রুপ কার্ড প্রধান করা হয়েছে। খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রন জানিয়েছে সংগঠনটির সদস্যরা।
