খাদ্য সহায়তায় নোয়াখালী জেলা প্রশাসনের হটলাইন চালু

0 116

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীনদের খাদ্য সহায়তা দিতে হটলাইন চালু করেছেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জেলা প্রশাসক তন্ময় দাস জানান, খাদ্য সহায়তা না পেলে তার দফতরের নম্বরে ফোন করতে হবে। তাহলে সাহায্য পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।

নোয়াখালীবাসীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘প্রিয় জেলাবাসী, জেলা প্রশাসন আপনার পাশেই আছে। কারও খাদ্য সহায়তার প্রয়োজন হলে ঠিকানা, মোবাইল নম্বরসহ এসএমএস করুন এই নম্বরে (০১৭০৫৪০১০০০)।’

এ ব্যাপারে জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, ‘নোয়াখালীতে পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। যাদের খাদ্যের প্রয়োজন আছে বা এখনও পাননি, তারা জেলা প্রশাসকের দফতরে ফোন করলেই তাদের খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।’

ত্রাণ বিতরণে কোনও ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং অনিয়মের তথ্য দেওয়ার জন্য জনসাধারণকে আহ্বান জানান তিনি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।