ক্যানসার রোগী সেজে সাহায্যের আবেদন, পুলিশে দিলেন ডিসি

0 72

নোয়াখালীর সমাজসেবা অধিদফতরে ভুয়া সনদে ক্যানসার রোগী সেজে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক বাবা-ছেলেকে আটক করেছে জেলা প্রশাসন। প্রতারণায় দায়ে আটক বাবা-ছেলেকে সুধারাম মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—সোনাইমুড়ি জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্লাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৫) ও তার ছেলে মো. ওমর ফারুক (১৫)।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাবা ও ছেলে ভূয়া কাগজপত্র দিয়ে ক্যানসার রোগীর ৫০ হাজার টাকার অর্থসহায়তার আবেদন করে। আমি আবেদন যাচাই-বাছাই কমিটির সভাপতি। আমি যতই তাদের সত্য কথা বলতে বলি তারা তা গোপন করে।

জেলা প্রশাসক আরও বলেন, আমি কয়েকবার সতর্ক করার পরও তারা আমাকে বারবার ভুল বুঝায়। আমি শক্তভাবে কথা বলায় তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। তারপর তাদের পুলিশের কাছে সোপর্দ করি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আটক দুইজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।