কোম্পানীগঞ্জে বর-শাশুড়ির দণ্ড

0 103

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামে বাল্য বিবাহ পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বর মাইন উদ্দিন লিটন ও শাশুড়ি বিবি ফাতেমাকে ৭ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিবি ফাতেমা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিবি আছিয়াকে মাইন উদ্দিন লিটনের সঙ্গে বাল্য বিবাহের আয়োজন করে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল চরহাজারী গ্রাম থেকে মাইন উদ্দিন  ও তার শাশুড়িকে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসে। পরে তাদেরকে বাল্য বিবাহ নিরোধ আইনে বরকে পাঁচ হাজার টাকা এবং বরের শাশুড়িকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ফয়সাল আহমেদ।

লিটন উপজেলার চরপার্বতী গ্রামের মনির আহম্মদের ছেলে এবং বিবি ফাতেমা চরহাজারী গ্রামের মো. সেলিমের স্ত্রী। ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জের ইউএনও ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।