কর্মীদের অফিসে ফেরাতে বিনামূল্যে স্কুটার দিচ্ছে গুগল

0 87

কর্মীদের অফিসে ফেরাতে বিনামূল্যে স্কুটার দিচ্ছে গুগল। সংস্থাটি বে এরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানে তার কর্মীদের এই বৈদ্যুতিক স্কুটার দেবে বলে জানা গেছে। এরিমধ্যে গুগল কর্মীদের ই-স্কুটার সরবরাহ করতে ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা উনাগির সাথে চুক্তিও করেছে।

ইউএস মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কর্মী যদি মাসে অন্তত ৯ দিন জন্য অফিসে আসে, তবেই সে স্কুটার পাবে। টেক জায়ান্ট প্রতিটি ইউনিটের জন্য ৫০ মার্কিন ডলার রেজিস্ট্রেশন ফি এবং প্রতিটি কর্মচারীর জন্য মাসিক ৪৪.১০ মার্কিন ডালার মাসিক ফি প্রদান করবে। তবে এই ইলেকট্রিক স্কুটারটি প্রচলিত ব্যাটারি চালিত টু-হুইলারের মতো নয়, উনাগি মডেল ওয়ান।

 

 

এই স্কুটারটির কেমন ?

উনাগি মডেল ওয়ান দুটি বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত। এটি ১.৩ পিএইচ শক্তি উৎপন্ন করে এবং ৩২ এনএম টর্ক সরবরাহ করে। এটি ৩০ কেএমপিএইচ এর সর্বোচ্চ গতিতে চলতে পারে। এছাড়া এটিকে একবার চার্জে ২৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত চালানো যাবে। এই বৈদ্যুতিক স্কুটারগুলোর প্রবর্তন কর্মীদের দীর্ঘ কাজের সময়সূচীর পরে কাজে ফিরে আসার একটি অভিনব উপায় হতে পারে।

কর্মীদের অফিসে ফেরাতেই এই অফার

ডেভিড হাইম্যান, প্রতিষ্ঠাতা এবং সিইও, উনাগি, বলেছেন, ‘গুগল জানে কর্মীরা সত্যিই বাড়ি থেকে কাজ করতে অভ্যস্ত হয়ে ওঠেছে। তাই তাদের ফেরে আসার অভিজ্ঞতা আরও আনন্দময় করতে এই আয়োজন।

আরও পড়ুন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।