করোনা ভাইরাস থেকে বাঁচতে লাখো মুসল্লির দোয়া

0 155

করোনা ভাইরাস প্রতিরোধে ‘আল্লাহর কাছে ক্ষমা চেয়ে’ লক্ষ্মীপুরের রায়পুরে লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে খতমে শেফা, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহে জামে মসজিদের খতিব ও আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবীরি আল মাদানী মোনাজাত পরিচালনা করেন।

বুধবার সকালে উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে মাদরাসা, ঈদগাহ প্রাঙ্গণ ও হায়দরগঞ্জ বাজারে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় করোনা ভইরাস থেকে মুক্তি পেতে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা। আমিন আমিন শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।