করোনা পরিস্থিতি মোকাবেলায় হতদরিদ্রদের মাঝে যুবদল নেতা তানভীর মল্লিকের উপহারসামগ্রী প্রদান

0 126

আজ পঞ্চমবারের মতো গরীব ও মেহনতি মানুষের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিলেন যুবদল নেতা তানভীর মল্লিক। ​​​​​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক তানভীর মল্লিকের ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চমবারের মতো গরীব ও মেহনতি মানুষের মাঝে উপহার সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিলেন।

চট্টগ্রাম মহানগর বিভিন্ন জায়গায় এই ত্রাণ সহায়তা প্রধান করা হয়। জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক তানভীর মল্লিক বলেন, ‘করোনাভাইরাস সংক্রামিত মহামারি যতদিন থাকবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহঙ্কার জননেতা তারেক রহমান নির্দেশনায় প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষে আমার ব্যক্তিগত অর্থায়নে হতদরিদ্র পরিবারের কাছে ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।’

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।