করোনাশুন্য দিন দেখল চট্টগ্রাম

0 156

প্রায় ৫ মাস পর করোনাশুন্য দিন দেখল চট্টগ্রাম নগরী ও জেলার ১৫ উপজেলা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় সরকারি বেসরকারি ১২টি ল্যাবে ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়নি।

 

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে এ তথ্য জানান সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী।

ইলিয়াস চৌধুরী জানান, গত ৫ মাস ধরে চট্টগ্রাম জেলায় প্রতিদিন দুই থেকে একজন করে করোনা রোগী শনাক্ত হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার এই জেলার কোথাও করোনা রোগী শনাক্ত হয়নি। বৃহস্পতিার পুরোপুরি করোনাশুন্য দিন দেখল চট্টগ্রাম।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।