নোয়াখালী কোম্পানীগঞ্জে ছেলেটিকে পাওয়া গেছে
একটি মানবিক আবেদন
কোম্পানীগঞ্জ থানাধীন চরএলাহী ০৬ নং ওয়ার্ড উড়ির চর এলাকায় ০২/১২/২০১৯ইং তারিখ স্থানীয় জনগণ মোঃ আল আমীন(১২) নামে একটি ছেলেকে দেখিতে পাইয়া তাহার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে সে কোন কিছু বলিতে পারে না।
পরবর্তীতে স্থানীয় জনগণ কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আরিফুর রহমান কে জানাইলে তিনি জরুরী ভিত্তিতে এসআই শাহীদ হোসাইনকে উক্ত স্থানে প্রেরণ করে এবং বর্ণিত শিশুকে উদ্ধার করিয়া থানায় নিয়া আসে। জিজ্ঞাসাবাদ করিলে সে এক এক সময় এক এক ঠিকানা উল্লেখ করে।
কোন সহৃদয়বান ব্যক্তি তাহাকে চিনতে পারিলে জরুরী ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার, মোবা- ০১৭৯৬৬৫৬২৭৩ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইল। বর্তমানে উক্ত শিশুটি থানা হেফাজতে আছে।