আজহারী রায়পুরে আসার আগেই জনস্রোত

পাঁচ লাখ মুসুল্লির সমাগম

0 328

লক্ষ্মীপুরের রায়পুর হায়দারগঞ্জ আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ তাহের আহমাদ জাবেরী আল মাদানী (রাঃ) ৫ দিনব্যাপী ৫৫তম আজিমুশশ্বান ইছালে ছাওয়াব তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিবস ।

উপজেলার হায়দারগঞ্জ তাহেরীয়া রচিমুদ্দিন ঈদগাহ্ ময়দানে (গেল ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামীকাল ২৯ ডিসেম্বর) ভোর ৬টায় আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হবে এ মাহফিল।

চদরে জলসা-চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আলেম কুলের শিরমনি আওলাদে রাসুল (সা.) ছাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী সাহেব’র সভাপতিত্বে, মাহফিল কমিটির সেক্রেটারি ছাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন জাবিরীর সার্বিক তত্ত্ববধানে সর্বশেষ পঞ্চম দিবস আজ শনিবার রাত ৯টায় তাফসীর পেশ করার কথা ছিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসীর মাওলানা ড.মিজানুর রহমান আজহারীর।

তবে কর্তৃপক্ষের সমসূচি পরিবর্তন হওয়ায় তিনি সাড়ে ৩টায় বয়ান শুরু করে ফজরের পূর্বে বয়ান শেষ করবেন বলে জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়ার পক্ষে কন্টোলরুমের সহকারী মোস্তফা কামাল।

এদিকে আজহারী আসার প্রচার শুনা মাত্রই মাহফিলে ভীড় করেছে পাঁচ লাখের অধিক মানুষ। মাহফিল প্যান্ডেলের চার পাশে প্রায় দুই কি.মি. সড়ক এখনি ব্লক হয়ে গেছে। দূরের মুসিল্লগণ প্রথম দিবসে এসে ময়দানে অবস্থান করেছেন ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।