আগামীর নগর পিতা আমি হবো: বেলায়েত

আলোকিত চাটখিল পত্রিকাকে দেয়া একান্ত সাক্ষাতকারে

0 530

কেউ রাজনীতিতে আসে নিজের স্বার্থসিদ্ধি করার জন্য আর এই ধরণের লোক বাংলাদেশে আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরা রাজনীতি শব্দটা ভুলে গিয়ে চালায় নিজের ব্যক্তিগত নীতি। তার ব্যতিক্রম লোকও আছে। তেমনি একজন হচ্ছে চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন। ১৯৮০ সালে চাটখিল পৌরসভার তফাদার বাড়ির মৃত নুরুল আমিন ও জাহানারা বেগমের ঘর আলোকিত করে এক পুত্র জন্মগ্রহণ করেন। যিনি আজকের বেলায়েত হোসেন। ছাত্রাবস্থায় থেকে সক্রিয় রাজনীতিতে জড়িয় পড়েন। বিএনপি-জামায়ত জোট সরকারের সময়ে বিভিন্ন মামলা হামলার শিকার এই কান্ডারির একাল ও সেকাল নিয়ে আমাদের চাটখিল প্রতিনিধি আবদুল মোতালেবের বিশেষ সাক্ষাতকারে উঠে এসেছে সে সব বিষয়।

আলোকিত চাটখিল: আপনার শিক্ষা জীবন কোথায় থেকে শুরু এবং অর্জনগুলো কি কি?
বেলায়েত হোসেন: আমার শিক্ষা জীবন ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু। শিক্ষা জীবনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছি।

আলোকিত চাটখিল: ছাত্র রাজনীতিতে কবে এসেছেন এবং কার অনুপ্রেরণায়?
বেলায়েত: ভীমপুর বিদ্যালয়ে যখন আমি অষ্টম শ্রেণিতে পড়ি তখন আমি ছাত্র রাজনীতি শুরু করি। তখনকার সময়ের ছাত্র নেতাদের অনুপ্রেরণায় আমি ছাত্র রাজনৈতিতে এসেছি।

আলোকিত চাটখিল: রাজনৈতিক জীবনে কি কি গুরুত্বপূর্ণ পদবী বহন করেছেন?
বেলায়েত: রাজনৈতিক জীবনে অনেক পদবী বহন করছি তার মধ্যে হচ্ছে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি, কলেজের সাংগঠনিক সম্পাদক, উপজেলার সভাপতি, জেলার সহসভাপতি এবং বর্তমানে উপজেলা যুবলীগের আহবায়ক।

আলোকিত চাটখিল: রাজনৈতিক জীবনে এই পর্যন্ত কতবার মামলা-হামলার শিকার হয়েছেন?
বেলায়েত: বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে হামলার শিকার হই। এমনকি আমাকে মেরেও ফেলার হুমকি প্রদান করে। আমাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বাড়ি ঘরে থাকতে দেয়নি। ফেরারী জীবন যাপন করতে হয়েছে আমাকে।

আলোকিত চাটখিল: রাজনীতি ছাড়া সামাজিক কোন সংগঠনের সাথে জড়িত আছেন অথবা ছিলেন কিনা?
বেলায়েত: হ্যাঁ। চাটখিল কামিল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য, কেন্দ্রীয় শহীদ মিনার মসজিদের সভাপতি। এছাড়া ভীমপুর বহুমূখী ও কারিগরি কলেজের বর্তমানে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি।

আলোকিত চাটখিল: ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি পুরানো শিক্ষা প্রতিষ্ঠান হলেও লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছিয়ে আছে এ বিষয়ে আপনি কোন পদক্ষেপ নিয়েছেন?
বেলায়েত: হ্যাঁ, অবশ্যই রয়েছে ভীমপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে যে পুরানো প্রতিষ্ঠান সে হারে ফলাফল আসছে না। এর পিছনে যে সব কারণ রয়েছে সেগুলো আমি খতিয়ে দেখে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের নিয়ে বসে কিভাবে ভালো করা যায় সে চেষ্টা করবো।

আলোকিত চাটখিল: অনেকের মুখে গুঞ্জন শুনা যাচ্ছে আপনি মেয়র পদ প্রত্যাশী, এটা কতটা সত্য?
বেলায়েত: এটা শতভাগ সত্য। গণ-মানুষের নেতা চাটখিল-সোনাইমুড়ী আসনের এমপি এইচ এম ইব্রাহিম সাহেবের দোয়া থাকলে আগামীর নগর পিতা আমি হবো, ইনশাআল্লাহ।

আলোকিত চাটখিল: নগর পিতা হলে আপনি চাটখিলের উন্নয়নে কি ভূমিকা রাখবেন?
বেলায়েত: চাটখিল পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা কিন্তু এই পৌরসভাকে দেখে মনে হচ্ছে না যে এটা প্রথম শ্রেণির পৌরসভা। এখনো অনেক রাস্তা, ঘাট, ব্রিজ মেরামত করা হয়নি। আমি প্রথমে এসব দিকে নজর দিবো। তারপর এক এক করে সকল সমস্যা সমাধান করবো।

আলোকিত চাটখিল: পৌরবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য কি?
বেলায়েত: আমি আপনাদের সন্তান। আমার শিশুকাল ও যৌবনকাল আপনাদের সাথে বেড়ে উঠা। আগামীর নগর পিতা হিসাবে আমি আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নে কাজ করে যেতে চাই। আপনারা আমাকে সে সুযোগ করে দিবেন বলে আমি আশাবাদী।

আলোকিত চাটখিল: আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেয়ার জন্য।
বেলায়েত: আপনাকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে আলোকিত চাটখিল পত্রিকা চাটখিলের গণ-মানুষের কথা সবসময় তুলে ধরছে তাদের লেখনীর মাধ্যমে, তাই আপনার মাধ্যমে আলোকিত চাটখিল পরিবারের সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।