অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

0 151

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ লুৎফুর রহমান বাপ্পী (২৭) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রঙ্গী বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার লুৎফুর রহমান বাপ্পী উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রঙ্গী বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই সন্ত্রাসীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।