অসহায় মানুষের পাশে নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস

0 197

করোনার আতঙ্ক লগ্নে, নোয়াখালীর জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্কতার সাথে থাকতে পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক তন্ময় দাস। তিনি এ কঠিন সময়ে জনগণের জন্য একটি হট লাইন চালু করেন। তিনি বলেন,

প্রিয় জেলাবাসী,

সহায়তার প্রয়োজনে ফোন না দিয়ে এই নম্বরে আপনার ঠিকানা ও মোবাইল নম্বর এসএমএস করুন।
মোবাইলঃ 01705401000

এর পরও জেনো সবাই নিরাপদে থাকে তা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

এর আগেও তিনি তার এক বিবৃতিতে জানান, দয়া করে অতি উৎসাহি হবেন না।

** আইন নিজের হাতে তুলে নিবেন না। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন।
** রাস্তা বন্ধ করে জরুরি পরিসেবা রুদ্ধ করবেন না। অনেকেরই অতীব জরুরি দরকার হতে পারে।
** আপনাকে ঘরে থাকতে বলা হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করুন। বাড়ির বাইরে যাবেন না।
** লক ডাউন কালে প্রদত্ত বিধিনিষেধ মেনে চলুন। প্রশাসন কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মনে রাখবেনঃ-
** নোয়াখালী এখন আর করোনা মুক্ত নয়।
সামাজিক সংক্রমণ শুরু হয়ে গেছে। নিরাপদ থাকার একমাত্র উপায় স্বাস্থ্য বিধি মেনে চলা। তাই সরকারি সিদ্ধান্ত সমূহ প্রতি পালন করুন।।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।