অপোর এফ২১ প্রো এখন বাজারে

0 141

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টডিভাইস ব্র্যান্ড অপো এফ সিরিজের নতুন ডিভাইস অপো এফ২১ প্রো এখন বাজারে। নতুন এফ২১ প্রো ডিভাইসটির বাজারমূল্য ২৭ হাজার ৯৯০ টাকা। ১১ এপ্রিল থেকে এটি প্রি- অর্ডার করা যাবে এবং ১৮ এপ্রিল থেকে ফার্স্ট সেল শুরু হবে।

রোববার (১০ এপ্রিল) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ডিভাইসটি অবমুক্ত করা হয়। অপোর নতুন এ ফোনটি এই সেগমেন্টের প্রথম মাইক্রোলেন্স ক্যামেরা, যেখানে সনি আইএমএক্স৭০৯ ফ্ল্যাগশিপ সেলফি সেন্সর রয়েছে।

 

 

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের সিইও ড্যামন ইয়াং, অপোর মূল অপারেটর পার্টনার গ্রামীণফোনের প্রতিনিধি এবং অন্যান্য রিটেইল অংশীজনরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল রূপান্তরের সুবিধাকে কাজে লাগিয়ে উন্নত প্রযুক্তির ডিভাইস উন্মোচনের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক ভূমিকা রাখার প্রয়াসে অপো যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়।

ফোন উন্মোচন অনুষ্ঠানে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর সিইও ড্যামন ইয়াং বলেন, স্মার্ট ডিভাইসে ইনোভেশন ও আর্টের মিশেলে প্রযুক্তিগত উৎকর্ষতা নিয়ে এসে মানুষের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করাই অপোর লক্ষ্য। আকর্ষণীয় ডিজাইন ও অত্যাধুনিক ফিচারের জন্য অপোর এফ সিরিজের লাইফস্টাইল সেন্ট্রিক ডিভাইসগুলোর বেশ সুনাম রয়েছে। এফ২১ প্রো ডিভাইসটিও এর ব্যতিক্রম নয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।